অন্তর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে ও শেরপুর সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে অন্তর পার্শ্ববর্তী দরগাহ খালে গোসলের সময় সাঁতার কাটছিল। একপর্যায়ে অথৈ পানিতে ডুবে যায় সে। এ সময় স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
অন্তরের স্বজনরা জানায় সে সাঁতার জানতো না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।