ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

বান্দরবান প্রতি‌নি‌ধি
প্রকাশিত: ১১:২৩, ১ সেপ্টেম্বর ২০২২
স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
আটক মেন রুন ম্রো

মেন রুন ম্রো সম্প্রদায়ের হলেও তিনি বম সম্প্রদায়ের মেয়ে ভান লাল কিম বমকে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে ভালোই সংসার করে আসছিলেন তারা। হঠাৎ বুধবার সকালে মেন রুন জানান তার স্ত্রী ভান লাল মারা গেছেন। কিন্তু তার কথায় সন্দেহ হয় এলাকাবাসীর। পরে তারা দেখতে পায় ভান লালের গলায় আঙ্গুলের ছাপ।

পরে বিষয়টি পুলিশকে জানায় তারা। পুলিশ ঘটনাস্থল থেকে ভান লাল কিম বমের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ভান লালের স্বামী মেন রুন ম্রোকে আটক করা হয়। ঘটনাটি বান্দরবানের। 

বুধবার বিকেলে জেলা সদর উপজেলার টংকাবতি ইউপির ৭ নম্বর ওয়ার্ড হেডম্যান পাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ভান লাল কিম বম বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউপির ৭ নম্বর ওয়ার্ড হেডম্যান পাড়া এলাকার মেন রুন ম্রো স্ত্রী। আটক মেন রুন ম্রো বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউপির ৭ নম্বর ওয়ার্ড হেডম্যান পাড়া এলাকার মেন গ্রো ম্রোর ছেলে।
বান্দরবান সদর থানার এসআই চিন্ময় বড়ুয়া জানান, মেন রুন ম্রো সম্প্রদায়ের হলেও তিনি বম সম্প্রদায়ের মেকে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে সংসার করে আসছিল তারা। সকালে মেন রুনের স্ত্রী মারা গেছেন বলে জানান। নিহতের গলায় আঙ্গুলের ছাপ দেখে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ভান লাল কিম বমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!