ফারজানা খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সোনাইপুল এলাকার মুদি দোকানি মো. আলমগীরের স্ত্রী। এদিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ায় বৃষ্টির পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
তবে একসঙ্গে চার শিশু সময়ের আগেই জন্ম নেয়ায় তাদের ওজন কম হয়েছে। তাদের দুজনের শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। তাদের হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
প্রসূতির স্বামী আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ফারজানার প্রসব ব্যথা উঠলে তাকে দ্রুত জেলা শহরের জেড ইউ মডেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই বিকেলে ডা. রোকসানা বেগম স্বপ্নার তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে চার সন্তান প্রসব করেন তিনি। প্রথমে এক কন্যা সন্তান, তারপর একে একে তিন ছেলের জন্ম দেন বৃষ্টি। মা ও সন্তানদের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে।