[ দেশজুড়ে ]
টিউবওয়েল মেরামত করতে গিয়ে প্রাণ গেল কৃষকের
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের গুরুদাসপুরে টিউবওয়েল মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আসলাম হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম হোসেন বিলশা পূর্বপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৩ নম্বর খুবজীপুর ইউপি ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলন।
.png)
তিনি বলেন, শুক্রবার সকালে উপজেলার বিলশা গ্রামের নিজ বাড়িতে টিউবওয়েল মেরামতের কাজ করছিলেন আসলাম। এ সময় অসাবধানতাবসত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, মরদেহটি উদ্ধারের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!