ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ২ সেপ্টেম্বর ২০২২
মেহেরপুরে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের
ফাইল ফটো

মেহেরপুর সদর উপজেলায় মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার শোলমারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- একই গ্রামের পাঠান পাড়ার সামেদ খানের ছেলে শাহ আলম ও দোয়াত আলীর ছেলে ছোট খোকন।

স্থানীয়রা জানান, বিকেলে শোলমারী গ্রামের মাঠে কৃষি কাজ করছিলেন ছোট খোকন ও শাহ আলম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছোট খোকন ও শাহ আলমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করেন।

Advertisement

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!