বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলার জৈনপুরের হরিপুর গ্রামের পেকলির হাওরে এ ঘটনা ঘটে। মৃত আমিনুল ইসলাম একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আমিনুল ইসলাম দুপুরে হরিপুর গ্রামের পেকলির হাওরে মাছ সংরক্ষণের জন্য অভয়ারণ্য মেরামত করতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মোশতানির বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।