ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবি, নিখোঁজ ১

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ২ সেপ্টেম্বর ২০২২
নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবি, নিখোঁজ ১
ছবি : ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় গড়াই নদীতে নৌকা বাইচ দেখতে যাওয়া দর্শনার্থীর বহনকারী নৌকা ডুবে গেছে। এতে একজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলের দিকে কুষ্টিয়ার শহরের ঘোটাইঘাট এলাকায় গড়াই নদীতে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ যাত্রীর পরিচয় জানা যায়নি।

নৌকাডুবির ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

আহতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার বাহাদুরখালি গ্রামের করিম শেখের মেয়ে রুমা বেগম এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের সালামত শেখের ছেলে রব্বানী।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে গড়াই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় চলছিল। এই উপলক্ষে হাজারো মানুষের ঢল নামে নদীর তীরে। এ সময় ঘুরতে আসা দর্শনার্থীদের বহনকারী একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও একজন যাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। গুরুতর আহত অবস্থায় দুইযাত্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। কুমারখালী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন বলেন,  আমি ছুটিতে আছি। আমার কর্মীরা কাজ করছেন। একজন নিখোঁজ আছে এবং আহত হয়েছেন কয়েকজন বলে তারা (কর্মীরা) জানিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!