[ দেশজুড়ে ]
ইয়াবাসহ কারবারি আটক
আটক আরিফ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ইয়াবাসহ আরিফ নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার থেকে ৯০২ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব লক্ষিদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আরিফ উপজেলার মধ্যম লক্ষিদিয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।
হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কে এম শফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব লক্ষিদিয়া গ্রামে অভিযান চালায় হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনের একটি দল। এ সময় ইয়াবা বিক্রির সময় ৯০২ পিস ইয়াবাসহ কারবারি আরিফকে আটক করা হয়। আটক আরিফকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!