[ দেশজুড়ে ]
হাতিয়ায় ১২০০ লিটার চোরাই তেল উদ্ধার
ফাইল ছবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১২০০ লিটার ডিজেল ও পামওয়েল তেল উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার সকাল ৬টার দিকে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার সকাল ৬টার দিকে চোরাই ডিজেল ও পামওয়েল পাচারের গোপন সংবাদে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাই ৮০০ লিটার ডিজেল ও ৪০০ লিটার পামওয়েল রেখে পালিয়ে যায় তেল চোরাই চক্রটি। জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
তেল
লিংক সফলভাবে কপি হয়েছে!