ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

 জানালার গ্রিল বানাতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের   

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭, ৫ সেপ্টেম্বর ২০২২
 জানালার গ্রিল বানাতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের    
ছবি : ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জানালার গ্রিলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জহিরুল ইসলাম শান্ত নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বসুরহাট উত্তর বাজারের শাহীন মেটাল ওয়ার্কসপে এ ঘটনা ঘটে। জহিরুল সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মালেক ব্যাপারী বাড়ির আবুল কাশেমের ছেলে।  

জানা যায়, শান্ত বসুরহাট উত্তর বাজারের শাহীন ওয়ার্কসপ মেটালে চাকরি করতেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে দোকানের অন্য কর্মচারি আরজুসহ গ্যারেন্ডার মেশিন দিয়ে জানালার গ্রিলের কাজ করছিলেন। এ সময় হঠাৎ শান্ত বিদ্যুস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।        

Advertisement

কোম্পানীগঞ্জ থানার এসআই সোহেল মাহমুদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলী আশরাফ। পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।     

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!