[ দেশজুড়ে ]
স্বামীর সঙ্গে কথা কাটাকাটি, ফাঁস দিলেন গৃহবধূ
ফাইল ফটো
রাজবাড়ী সদর উপজেলায় স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন খুশি বেগম নামে এক গৃহবধূ।
সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খুশি বেগম একই গ্রামের উজ্জ্বল মল্লিকের স্ত্রী।
ঐ গৃহবধূর মেয়ে স্বপ্না আক্তার বলেন, আমার আব্বু ও আম্মুর মধ্যে তেমন কোনো সমস্যা ছিলনা। গতকাল আব্বু সঙ্গে আম্মুর একটু কথা কাটাকাটি হয়। আজ সকালে আমি মাদরাসায় যাওয়া জন্য ব্রাশ করতে করতে বাড়ি পেছনের বাগানে গিয়ে দেখি গাছের সঙ্গে আম্মু ঝুলে আছেন। পরে আমি আর আব্বু গাছ থেকে আম্মুর লাশ নামায়।
.png)
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!