ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ৫ সেপ্টেম্বর ২০২২
মানিকগঞ্জে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু
প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে আনোয়ারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের চর বাইলজুরি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আনোয়ারা বেগম চরবাইলজুরি গ্রামের ইসহাক মিয়ার স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুপুরে আনোয়ারা বেগম তার বাড়ির পাশের খোলা মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!