[ দেশজুড়ে ]
মেয়াদোত্তীর্ণ রং দিয়ে জন্মদিনের কেক, লাখ টাকা অর্থদণ্ড
ছবি: সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদফতর। এ সময় মেয়াদোত্তীর্ণ রং ও ফুড কালার দিয়ে জন্মদিনের কেক তৈরির অভিযোগে মৌচাক বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
সোমবার দুপুরে ভোক্তা অধিকার অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিঞার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বেগমগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌমুহনী বাজারের মৌচাক বেকারিতে মেয়াদোত্তীর্ণ রং ও ফুড কালার ব্যবহার করে জন্মদিনের কেক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং আগামীতে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানার একদল পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!