ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিআরটিএ’র অভিযানে ৮৪ বাসকে তিন লাখের বেশি জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৪, ৪ সেপ্টেম্বর ২০২২
বিআরটিএ’র অভিযানে ৮৪ বাসকে তিন লাখের বেশি জরিমানা
ফাইল ফটো

অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৫টি স্পটে ৮৪টি বাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লাখের বেশি টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার বাংলাদেশ সড়ক পরিবহন অথোরিটির (বিআরটি) উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৫টি স্পটে বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ৬৩টি বাসের বিপরীতে ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Advertisement

এছাড়া রুট ভায়েলেশন, ওয়েবিল, হাইড্রোলিক হর্ন, ফিটনেস বিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৬৩টি বাসের বিপরীতে ৬৩টি মামলায় ২ লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিট না থাকায় ২টি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন বিআরটিএর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম, উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!