[ দেশজুড়ে ]
ফার্মেসিতে মিলল গাঁজা-ইয়াবা
মাদকসহ আটক রুবেল
নোয়াখালী সুবর্ণচরের একটি ফার্মেসি থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ ইয়াবাসহ রুবেল নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার চর মহিউদ্দিন বাজারের পশ্চিমে পণ্ডিতের দোকানের রাহাদ মার্কেটের একটি ফার্মেসি থেকে তাকে আটক করা হয়। রুবেল উপজেলার চরজুবিলি ইউপির ৯ নম্বর ওয়ার্ডের চর জিয়া গ্রামের মৃত ফারুকের ছেলে এবং ওই বাজারের পল্লী চিকিৎসক।
জানা যায়, সন্ধ্যায় অভিযান চালিয়ে পল্লী চিকিৎসক রুবেলের দোকান তল্লাশী করে একটি বালিশের নিচ থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১টি ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় রুবেলকে আটক করা হয়।
.png)
চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ জানান, পল্লী চিকিৎসক রুবেলের ফার্মেসি দোকান থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!