ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে অটোচালকের লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ৮ সেপ্টেম্বর ২০২২
মেহেরপুরে অটোচালকের লাশ উদ্ধার
ঘটনাস্থলে পুলিশ সদস্যরা- ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে জামাল উদ্দীন ফকির নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে হেরোইন সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে ৯৯৯-এ কল পেয়ে মেহেরপুর সদর উপজেলার ময়ামারীর মাঠের একটি লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জামাল উদ্দীন ফকির গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অপু সরোয়ার বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে হেরোইন সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া তার পকেট থেকে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। মৃত জামাল উদ্দীন মেহেরপুর জেলা অটোরিকশা চালক সমিতির সদস্য।

Advertisement

তিনি আরো বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!