ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাসুদের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৬, ৭ সেপ্টেম্বর ২০২২
মাসুদের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে মো. মাসুদ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের পূর্ব ছড়ারকুল এলাকার ওয়াহিদ আলী চৌধুরী বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাসুদ রাউজান উপজেলার উরকিরচর এলাকার জাকের হোসেনের ছেলে।

Advertisement

হাটহাজারী থানার ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!