ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নতুন বাড়িতে যাওয়ার সময় পথেই হলেন লাশ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৪, ৬ সেপ্টেম্বর ২০২২
নতুন বাড়িতে যাওয়ার সময় পথেই হলেন লাশ
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির পিকআপের চাপায় এক কৃষক নিহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে।     

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইমুড়ী টু লাকসাম সড়কের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া ওরফে বাসু (৬৫) উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকসালী বেপারী বাড়ির কালা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে ফিরছিলেন বাসু মিয়া। এ সময় সোনাইমুড়ী টু লাকসাম সড়ক পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি পিকআপ তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কৃষক বাসুর মৃত্যু হয়।

Advertisement

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপ শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!