নিহত রাজু ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির দক্ষিণ জাহাঙ্গীরপুর বাতুয়াদি খান পাড়া এলাকা আব্দুল মিয়ার মেয়ের ঘরের নাতি।
জানা যায়, রাজু দীর্ঘদিন দিন ধরে এই এলাকাতেই নানার বাড়িতে বসবাস করতেন। পাশের একটি গ্রামে বছর খানেক আগে বিয়েও করেছিলেন। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। স্থানীয় সুরাটি বাজারে তার একটি মেকানিক্সের দোকান রয়েছে। তিনি ওই এলাকায় একজন দক্ষ মেকানিক হিসেবে পরিচিত।
.png)
স্থানীয় ইউপি সদস্য মো. সোহরাব হোসেন জানান, রাজুর পৈতৃক বাড়ি ঢাকার কেরানিগঞ্জে তিনি ওই এলাকার আব্দুল মালেকর পুত্র। রাজু গত শনিবার পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার হারেঞ্জা বাজারের পূর্ব পাশে কামাল মেম্বারের বাড়ি সংলগ্ন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের লোকজন তাকে ঢাকার ধানমন্ডি এলাকার গ্রীনরোড জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ছয়দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।