ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওষুধের সঙ্গে ইয়াবা-ফেনসিডিল ও গাঁজা বিক্রি, যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২২
ওষুধের সঙ্গে ইয়াবা-ফেনসিডিল ও গাঁজা বিক্রি, যুবক আটক
ছবি : ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় ওষুধের সঙ্গে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব।

জেলা সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি ওষুধ কোম্পানির একটি মিনি পিকআপ থেকে ৮ হাজার ৬৫০ ইয়াবা, ৫০০ বোতল ফেনসিডিল ও ৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Advertisement

আটককৃত যুবক চাঁদপুর জেলার কঁচুয়া থানাধীন চাপাতলী (দক্ষিণ পাড়া) গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. আল আমিন হোসেন সুমন।

মেজর সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক জানায় সে দীর্ঘদিন ধরে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রি ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!