ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রথমবারের মতো সিলেটে চালু হচ্ছে ‘ভ্যাট বুথ’

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২২
প্রথমবারের মতো সিলেটে চালু হচ্ছে ‘ভ্যাট বুথ’
ভ্যাট বুথ -ফাইল ছবি

সিলেটে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘ভ্যাট বুথ’। ভ্যাট প্রদান ব্যবস্থা সহজীকরণ ও জনগণকে উদ্ধুদ্ধ করতে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ‘ভ্যাট বুথ’ বসিয়ে দুই দিনব্যাপী কার্যক্রম চলবে সিলেটনগরীসহ জেলার আরো দুই উপজেলায়।

সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বুথগুলোতে ভ্যাট সংক্রান্ত সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন ভ্যাট কর্মকর্তারা। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ আবগারী ও ভ্যাট বিভাগ অফিস, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়, জিন্দাবাজার আল হামরা শপিং সিটির নিচতলা, বন্দর বাজারস্থ করিম উল্লাহ মার্কেটের নিচতলা, উপশহরের রোজভিউ কমপ্লেক্সের নিচতলা, বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার নিচতলা ও দক্ষিণ সুরমার বাইপাস রোডের আল নূর কমিউনিটি সেন্টারে ‘ভ্যাট বুথ’ বসানো হবে। বুথগুলোতে ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ ও মুসক -৬.৩ ইস্যুসহ এ সংক্রান্ত সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। বুথে এসে যে কেউ সহজে ভ্যাট রিটার্নও জমা দিতে পারবেন।

Advertisement

সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন জানান, ভ্যাট ব্যবস্থাকে জনপ্রিয় করতে হলে ভোক্তাদের সচেতন করার বিকল্প নেই। নির্ধারিত দিনে ‘ভ্যাট বুথে’ এসে ভ্যাট সংক্রান্ত সেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!