রোববার সকালে উপজেলার হান্ডিয়াল ইউপির হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রমজান আলী ফকির নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহত হাফিজ ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল-ভুসির ব্যবসা করতেন। আটক রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে হাফিজ স্থানীয় স্লুইস গেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে রমজান আলীকে আটক পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রমজান আলী নামে একজনকে আটক করা হয়েছে।