আরো দেখা গেছে, বাজারগুলোতে ইলিশে ভরে গেছে। আগের দিনও যারা অন্য মাছ বিক্রি করেছিলেন আজ তারাও ইলিশ এনেছেন। দামও সাধারণের নাগালে চলে এসেছে। ফলে বৃষ্টি উপেক্ষা করে ইলিশ কিনতে আসছেন অনেকে।
মাছ ক্রেতারা বলেন, বাজারে প্রচুর ইলিশ এলেও সাইজে একটু ছোট। তবুও ইলিশ মাছ বলে কথা। দামও কিছুটা কমেছে। বর্তমানে গোন (পূর্ণিমার জোয়ার) চলছে। এ সময় জেলেদের জালে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। ফলে বাজারে ইলিশ মাছের আমদানি বেড়েছে।
.png)
তারা আরো বলেন, এক সপ্তাহ আগেও যে মাছ ছয় থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ সেই মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এ দামে বিক্রি হওয়া মাছ এক কেজিতে দুটি বা তিনটি পাওয়া যাচ্ছে। এর থেকে কিছুটা ছোট ইলিশ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
রূপসা মৎস্য বাজারের ব্যবসায়ীরা বলেন, ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত দুদিন বাজারে প্রচুর মাছ আসছে। একইসঙ্গে দামও কমে গেছে।
তবে খুলনার ৫ নম্বর ঘাটের মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তা আল মাসুদ বলেন, তুলনামূলক মাছ কম আসছে। দু-এক দিনের মধ্যে সাগরের ইলিশও চলে আসবে।