ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ ফুট গভীর কূপে মিলল শিশুর লাশ, মা-বাবা ও মামা আটক 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০২২
১০ ফুট গভীর কূপে মিলল শিশুর লাশ, মা-বাবা ও মামা আটক 
ফাইল ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে কূপ থেকে বৃষ্টি নামে আড়াই বছর বয়সী এক শিশু লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা, মা ও মামাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলার জুগলী ইউপির গিলাবই এলাকার একটি পানির কূপ থেকে লাশটি উদ্ধার করে। শিশু বৃষ্টি আক্তার ওই এলাকার বাদশা মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমরান আল হোসাইন ।

Advertisement

তিনি বলেন, ‘সকালে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯-এ কল দিয়ে জানান পানির কূপের মধ্যে একটি শিশুর লাশ পড়ে আছে। পরে ১০ ফুট গভীর ওই কূপ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, সোমবার কোনো এক সময় শিশুটিকে কূপে ফেলে হত্যা করা হয়েছে। 

তিনি আরো বলেন, শিশুটির বাবা-মায়ের সঙ্গে মামার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের কোনো যোগসূত্র থেকে এ ঘটনা ঘটতে পারে। এ জন্য তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য মা-বাবা ও মামাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!