ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কারাবন্দি ছেলের সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ আটক বাবা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২২
কারাবন্দি ছেলের সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ আটক বাবা
ফাইল ফটো

কারাবন্দি ছেলের সঙ্গে দেখা করতে এসে গাঁজা ও গাঁজা সেবনের সামগ্রীসহ কারা ফটকে আটক হয়েছেন বাবা। মঙ্গলবার (১৩ সেপ্টে) দুপুরে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম গোলাম আক্তার। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শওকত ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম দর্শনার্থী গোলাম আক্তারের শরীর তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম গাজা, ১০ গ্রাম টোব্যাকো তামাক মিক্সার, একটি কলকি ও একটি কাঁচি উদ্ধার করা হয়। পরে বিষয়টি কোনাবাড়ী থানার পুলিশকে জানানো হয়। পুলিশ এসে গোলাম আক্তারকে আটক করে থানা হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে আটক গোলাম আক্তার জানান, তিনি তার ছেলে সাইফুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!