বুধবার দুপুরে পৌর শহরের প্রাণকেন্দ্র ও ছয় উপজেলার অটোস্ট্যান্ড খোয়ারপাড় শাপলা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু সদর উপজেলার মধ্য কুমড়ী গ্রামের মো. আওয়ালের ছেলে। আহত জবেদা ও নাজমাকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি জামালপুর জেলার দিগপাইতে। আহত অপর দুইজন হলেন- আপন ও আব্দুর রব।
সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, বেলা ১১টার দিকে যমুনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে জামালপুরের বকশীগঞ্জ যাচ্ছিল। খোয়ারপাড় শাপলা চত্বরে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মজনু। এ সময় তার ইজিবাইকটিও দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ইজিবাইক।
.png)
তিনি আরো বলেন, দুর্ঘটনার পরপরই পালিয়েছেন চালক। বাসটি আটক করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।