[ দেশজুড়ে ]
সিংগাইরে গণধর্ষণ মামলার আসামি আনিছ গ্রেফতার
ধর্ষণ মামলার আসামি মো. আনিছ
মানিকগঞ্জের সিংগাইরে গণধর্ষণ মামলার আসামি মো. আনিছকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আনিছ উপজেলার পশ্চিম বাস্তা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, আনিছ ধর্ষণ মামলার আসামি ছিলেন। মামলার পর থেকে সে পলাতক ছিল। মঙ্গলবার রাতে ঢাকার দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড থেকে রাতে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!