[ দেশজুড়ে ]
জালের জ্যান্ত কৈ মাছ আটকে গেল গলায়, অত:পর
ফাইল ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে গলায় কৈ মাছ আটকে হাফিজার রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে এ ঘটনা ঘটে। হাফিজার রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়ির পাশে ডোবায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান হাফিজার। তার জালে কৈ মাছ উঠলে তিনি তা জাল থেকে বের করার চেষ্টা করেন। একপর্যায়ে জালে আটকা কৈ মাছ তিনি দাঁত দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় একটি কৈ মাছ গলার ভেতরে গিয়ে আটকে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে সেখানেই মারা যান তিনি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ফুল মিয়া।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!