ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা থেকে গাঁজা নিয়ে এলো টিটু, আটক করল পুলিশ

দৌলতখান ( ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২২
ঢাকা থেকে গাঁজা নিয়ে এলো টিটু, আটক করল পুলিশ
ছবি : ডেইলি বাংলাদেশ

ভোলার দৌলতখানে এক কেজি গাঁজাসহ টিটু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটককৃত টিটু মুন্সীগঞ্জ দুধপট্টি এলাকার মৃত আবদুল গফুরের ছেলে। 

দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন বলেন, দৌলতখানে বিক্রির জন্য ঢাকা থেকে লঞ্চযোগে গাঁজা নিয়ে আসেন টিটু। এমন সংবাদ পেয়ে স্লুইসগেট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে এক কেজি গাঁজাসহ টিটুকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টিটুকে রোববার ভোলা আদালতে সোপর্দ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!