[ দেশজুড়ে ]
আবাসিক হোটেলে মিলল প্রবাসীর লাশ
মতলব দক্ষিণ থানা। ছবি: সংগৃহীত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি আবাসিক হোটেল থেকে হিমেল আহমেদ শুভ নামে এক দুবাই প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে হোটেল কর্মচারী কক্ষটি পরিষ্কার গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখে নক করে। এতে কক্ষের ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে সে চলে যায়। ঘণ্টা খানেক পর আবার সে কক্ষটি পরিষ্কার করার জন্য দরজায় নক করে। তাতেও কোন সাড়া শব্দ না পেলে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে বিকেল ৩টার দিকে মতলব দক্ষিণ থানা পুলিশ ওয়ার্কসপের কর্মচারী দিয়ে দরজা ভেঙে রুমে ঢুকে হিমেল আহমেদ শুভর মরদেহ দেখতে পায়।
জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে হিমেল আহমেদ শুভ হোটেলটির ১৯ নম্বর কক্ষ ভাড়া নেয়। তার বাড়ি মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামে। তার বাবার নাম খোকন মিয়া।
.png)
তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে তিনি দুবাই থেকে দেশে ফিরেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানিয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!