বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী ফতেহআলী মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মুনতাকির। পাঁচ বছর বয়সী মুনতাকির পেকুয়ার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার রেজাউল করিম বাবুর ছেলে। তার মায়ের নাম শাহেদা সুলতানা টুম্পা।
.png)
শিশুটির স্বজন আনছার কামাল বলেন, সকালে ছেলে মুনতাকিরকে নিয়ে পেকুয়া বাজারে ডাক্তার দেখাতে যান মা শাহেদা। চিকিৎসা শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। পশ্চিম গোঁয়াখালী ফতেহআলী মাতবরপাড়া এলাকায় পৌঁছালে অটোরিকশাটি উল্টে মা-ছেলে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে পেকুয়া লাইফ কেয়ার হাসপাতালে নিলে মুনতাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পেকুয়া থানার এসআই মোজাম্মেল হোসাইন বলেন, এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধারসহ চালককে আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।