শনিবার সকাল ১১টার দিকে বন্দরটিলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা বাবা-ছেলে বলে জানা গেছে।
ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম বলেন, লরির চাপায় দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে বাবা-ছেলে বলে জেনেছি। এর বাইরে বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিকের জন্য কাজ করছি।
.png)