ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
স্বামীর পিটুনিতে সড়কেই মৃত্যুর কোলে স্ত্রী
মুলাদী থানা-ফাইল ফটো
বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের শিকার মরিয়ম ঐ গ্রামের মো. মনিরের স্ত্রী, তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।
মরিয়মের বোনের ছেলে মো. রবিউল বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে মনির তার স্ত্রী মরিয়মকে নিয়ে শ্বশুরবাড়ি পাতারচর গ্রামে যাচ্ছিলেন। পথে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর মনির সড়কেই স্ত্রীকে বেদম মারধর করেন। এতে মরিয়ম জ্ঞান হারিয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরে মনির মোবাইলফোনে কল করে মরিয়মের স্বজনদের বিষয়টি জানায়। এরপর বাড়ি থেকে লোকজন গিয়ে মরিয়মকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানকার চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, লাশের সুরতহাল রিপোর্টে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশের ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!