ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে প্রাইভেটকারের ধাক্কায় পরীক্ষার্থী নিহত

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ১৬ মার্চ ২০২২
বরিশালে প্রাইভেটকারের ধাক্কায় পরীক্ষার্থী নিহত
নাদিমের মৃত্যুতে স্বজনদের কান্না ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল নগরীর বিএম কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নাদিম হোসেন নামে এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। 

বুধবার বিকেল ৫ দিকে বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিম বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের অর্নাসের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ও লাকুটিয়া সড়কের আর আর এফ সংলগ্ন সিমেন্টের র্পোল এলাকার মনিরুল ইসলাম আশ্রাসের ছেলে। 

নিহতের বন্ধু মাসুম বিল্লাহ বলেন, আমি আর নাদিম এক ডিপাটমেন্টে পড়ি। পরীক্ষা শেষে নাদিম তার মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় মসজিদ গেটের সামনে বসে। বিপরীত দিক থেকে বেপোয়ারা গতিতে আসা একটি প্রাইভেটকার এসে নাদিমের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নাদিম ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণ করেন। 

Advertisement

পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করলেও ঘাতক প্রাইভেটকারটিকে আটক করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম। এদিকে নাদিমের মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল এলাকা। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!