ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লঞ্চে যাচ্ছিলেন বরিশাল, স্বামীর সঙ্গে ঝগড়া শেষেই মাঝনদীতে ঝাঁপ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ৯ মার্চ ২০২২
লঞ্চে যাচ্ছিলেন বরিশাল, স্বামীর সঙ্গে ঝগড়া শেষেই মাঝনদীতে ঝাঁপ
পারাবত-১০ লঞ্চ

ঢাকা থেকে বরিশালগামী চলন্ত অবস্থায় পারাবত-১০ লঞ্চ থেকে এক নারী নদীতে ঝাঁপ দিয়েছে। ঘটনার আধা ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে নারায়ণগঞ্জের রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী জানান, বরিশাল সদর উপজেলার বাসিন্দা ঐ নারী নদীতে ঝাঁপ দেওয়ার আগে স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া করছিলেন। এক পর্যায়ে চার বছরের সন্তানসহ নদীতে ঝাঁপ দিতে যান। তখন তার মা শিশু সন্তানকে টেনে ধরলে তাকে ছেড়ে দিয়ে নদীতে ঝাঁপ দেন তিনি।

Advertisement

লঞ্চের সুপারভাইজার নজরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে সঙ্গে লঞ্চ থামিয়ে আধা ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন লঞ্চের কর্মচারীরা। বুধবার সকালে ঐ নারী তার স্বজনদের সঙ্গে বাড়িতে ফিরে যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!