ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে মোটরসাইকেল-ভ্যানগাড়ি সংঘর্ষে নিহত ২

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ১৪ মার্চ ২০২২
বরিশালে মোটরসাইকেল-ভ্যানগাড়ি সংঘর্ষে নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের হিজলা উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানগাড়ি মুখোমুখি সংঘর্ষে মাদরাসা ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার গুয়াবাড়িয়া ইউপির কাউরিয়া বাজারের পশ্চিম পাশে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার মহিষখোলা সিনিয়র দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র ও গুয়াবাড়িয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাত্তার পলবানের ছেলে ইয়াসিন এবং ভ্যানচালক মেমানিয়া ইউপির চরমেমানিয়া গ্রামের হাসেম হাওলাদারের ছেলে কুদ্দুস।

এ বিষয়ে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইউনুস মিয়া জানান, ভ্যানগাড়িটি কাউরিয়া বাজার থেকে মুলাদীর উদ্দেশ্যে যাচ্ছিল। কিছুটা পথ অতিক্রম করলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মাদরাসা ছাত্র ইয়াসিনের মৃত্যু হয়। আহত ভ্যানচালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালকেরও মৃত্যু হয়।  উভয়ের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!