নিহত হাসান উপজেলার গোয়ালপাড়া গ্রামের দিনমজুর আলী হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জীবননগর উপজেলার ভাই ভাই ইটভাটার ট্রাক্টরের ড্রাইভার হানিফ প্রতিদিনের মতো রোববার রাত থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ইটভাটায় মাটি টানতে থাকেন। তার এ কাজে সহযোগী হিসেবে ছিল শিক্ষানবিশ চালক হাসান। সোমবার সকালে হানিফ হাসানকে তার পাশের সিটে বসিয়ে ইটভাটায় যাচ্ছিলেন। এ সময় হাসান ট্রাক্টরের সিট থেকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
.png)
জীবননগর থানার ওসি(তদন্ত) স্বপন কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ব্যাপারে পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।