ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ২২ সেপ্টেম্বর ২০২২
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
চারঘাট মডেল থানা -ফাইল ছবি

রাজশাহীর চারঘাট উপজেলায় ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে নিহত হয়েছেন বড় ভাই। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ছোট ভাই আনারুল ইসলাম (৩৯)। নিহত কামাল হোসেনের (৪৮) বাবার নাম জামাল হোসেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের বথুঁয়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে। 

চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুল আলম বলেন, কামালের সঙ্গে ছোট ভাই আনারুলের পাট জাগ দেওয়া ও টাকা-পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে বিকেলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

Advertisement

একপর্যায়ে আনারুল উত্তেজিত হয়ে কামালকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় কামালকে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আনারুল পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় নিহত কামালের স্ত্রী সানোয়ারা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করবেন বলেও জানান ওসি মাহাবুবুল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুন রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!