ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনার আইয়ান জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

খুলনা প্রতিনিধি:
প্রকাশিত: ০২:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২২
খুলনার আইয়ান জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

খুলনার ফুলতলায় অবস্থিত আইয়ান জুট মিলে রাত অনুমানিক সারে নয়টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে তিন নম্বর গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। 

শুক্রবার রাতে উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় অবস্থিত এ জুটমিলটির মালিক ফেরদৌস ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

ফেরদৌস ভুঁইয়া জানান, ‘রাতে হঠাৎ করে মিলের তিন নম্বর গোডাউনে আগুন লাগে। গোডাউনটির আয়তন প্রায় ২৬ হাজার বর্গফুট। তাৎক্ষণিকভাবে মিলের শ্রমিক-কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা কেউ জানেন না।’

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে রাত ৯টা ৪৫ মিনিটে তাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস সদস্যরা কিছু জানাতে পারেননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!