ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ট্রাক্টরের চাপায় শিক্ষার্থী নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২২
ভৈরবে ট্রাক্টরের চাপায় শিক্ষার্থী নিহত
সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে একটি বালিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে সিয়াম মিয়া নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বিকেলে শহরের কমলপুর (পশ্চিম পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম কমলপুর এলাকার মুদি দোকানদার মো. দেলোয়ার মিয়ার ছেলে। সে ঐ এলাকায় ভাড়াবাড়িতে থাকে, তাদের দেশের বাড়ি ময়মনসিংহ জেলায়। সে এলাকার স্থানীয় একটি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সিয়াম একটি বাড়ির সামনের সড়কে সাইকেল চালাচ্চিল। এ সময় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটিকে আটক করে।

Advertisement

এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!