ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪০ পিস সোনার বারসহ আটক এক

সন্দেহ থেকে তল্লাশি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ২৯ সেপ্টেম্বর ২০২২
৪০ পিস সোনার বারসহ আটক এক
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০ পিস সোনার বারসহ শওকত আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে মাটিলা সীমান্তের যাদবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আতিকুর রহমান মাটিলা গ্রামের মনছুর আলীর ছেলে।

বিজিবি খালিশপুর- ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল অভিযান চালায়। এ সময় জলুলী-যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে সন্দেহ হওয়ায় শওকত আলীকে আটক করে। তার দেহ তল্লাশি করে ৪ কেজি ৬৫৫ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!