[ দেশজুড়ে ]
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত
কক্সবাজার টেকনাফ সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির জেরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।
রোববার দুপুরে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছি। তবে বিকল্প উপায় হিসেবে চট্টগ্রাম ও ঢাকা থেকে জাহাজ চলাচল করবে।
.png)
টেকনাফের ইউএনও এরফানুর হক বলেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!