ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে সাকিবুলের বাড়িতে প্রেমিকার অনশন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ২ অক্টোবর ২০২২
বিয়ের দাবিতে সাকিবুলের বাড়িতে প্রেমিকার অনশন
অনশনরত প্রেমিকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলামের (২০) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৬)। শনিবার (১ অক্টোবর) দুপুর থেকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অনশনের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় প্রেমিক সাকিবুল ইসলামের বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসীরা।

জানা যায়, শনিবার দুপুর থেকে শফিকুল ইসলামের ছেলে প্রেমিক সাকিবুল ইসলামের বাড়িতে একই গ্রামের এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছে। তরুণী এ বছর স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। এর আগেও দু’বার একই দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে মেয়েটি। সেই সময় মেয়ের অভিভাবকরা তাকে সাকিবুলের সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে গেলেও তার কোনো সমাধান করেনি বলে জানায় সে।

Advertisement

অনশনরত প্রেমিকা বলেন, দীর্ঘদিন পূর্বে সাকিবুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার তা মেনে নিচ্ছে না। বরং পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাই আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করছি।

সে আরো জানায়, তার পরিবারের লোকজনকে বিয়ের বিষয়টি নিয়ে সুরাহা দিতে হবে। তা না করা পর্যন্ত অনশন চলবে।

প্রেমিক সাকিবের মা ফেরদৌসী বেগম বলেন, আমরা চাই বিষয়টি সামাজিকভাবে সমাধান হোক।

অনশনরত মেয়েটির মা নাজমা বেগম জানান, এ বিষয়ে মেয়ের বাবা-চাচারা সিদ্ধান্ত নিবেন।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!