সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিব আহমেদ জুয়েল জানান, ঈদে মিলাদুন্নবী ও দুর্গা পূজার কারণে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দু’দেশের সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছুটি শেষে ১০ অক্টোবর থেকে আমদানি-রফতানি শুরু হবে।
তিনি আরো জানান, সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের বিষয়টি সোনাহাট বন্দর কর্তৃপক্ষ ও ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
.png)