সোমবার বিকেলে বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নারায়ণপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় গত ১ অক্টোবর থেকে পূজা উপলক্ষে বন্ধ রয়েছে। কয়েকজন কিশোর সোমবার বৃষ্টির কারণে বিদ্যালয়ে বারান্দায় আশ্রয় নেয়। এ সময় তারা বিদ্যালয়ের দোতলায় ওঠার সিঁড়ি ঘরে লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঐ এলাকার কেউ লাশটি শনাক্ত করতে পারেননি।
.png)
বাউফল থানার ওসি মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এছাড়া মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হবে।