মৃত সাইদুল ইসলাম ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সাইদুল ইসলাম প্রতিবেশী লেবু মিয়ার পুকুরে মুঠোজাল দিয়ে মাছ শিকারে গিয়ে ডুবে যান। বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এরই একপর্যায়ে ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
.png)
সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে ওই যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।