[ দেশজুড়ে ]
সীতাকুণ্ডে পুকুরে ডুবে নিথর হলো ২ শিশু
প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের পাঁচ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এবং নয় নম্বর ওয়ার্ডের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- চৌধুরীপাড়ার কামাল উদ্দিনের মেয়ে নাহিমা আক্তার সাফা এবং শিবপুরের সাইফুল ইসলামের ছেলে মো. মাশরাফি।
পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ বলেন, খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশু সাফা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ কামাল চৌধুরী বলেন, দুপুরে ঘরের বাইরে খেলতে গিয়েছিল শিশু মাশরাফি। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে পুকুরে পড়ে তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!