ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈয়দপুরে খালে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২২
সৈয়দপুরে খালে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে খালের পানিতে ডুবে সাজিদ হোসেন এবং তুহিন ইসলাম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

বুধবার দুপুরে সৈয়দপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- একই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে সাজিদ এবং আবুল হোসেনের ছেলে তুহিন।

বোতলাগাড়ী ইউনিয়নে পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বলেন, দুপুরে সাজিদ হোসেন ও তুহিন ইসলাম বাড়ির পেছনে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের খালের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর ঐ খালের পানিতে শিশু দুইটির লাশ ভাসতে দেখেন। পরে লাশ দুইটি উদ্ধার করা হয়।

Advertisement

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!