ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশের পুকুরে ডুবে মরল দুই ভাই

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২২
বাড়ির পাশের পুকুরে ডুবে মরল দুই ভাই
ফাইল ছবি

নেত্রকোণার আটপাড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের মাদল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উপজেলার মাদল গ্রামের আনোয়ার হোসেনের ছয় বছর বয়সী ছেলে সাব্বির ও এরশাদ মিয়ার সাত বছরের ছেলে সিফাত। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে একসঙ্গে খেলছিল সাব্বির ও সিফাত। খেলার ছলেই পুকুরে নেমে যায় তারা। দীর্ঘক্ষণ পার হলেও বাড়ি না ফেরায় তাদের খুঁজতে থাকেন পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল বলেন, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!