[ দেশজুড়ে ]
খেলতে গিয়ে পুকুরে ডুবে নিথর হলো শিশু
প্রতীকী ছবি
নেত্রকোণার কেন্দুয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নৌহিন ইসলাম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নৌহিন ইসলাম একই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় নৌহিন। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!